আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

তিন মাস পর বাড়ি ফিরছেন খাদিজা

ফেব্রুয়ারি ২৪, ২০১৭,৬:৪৭ অপরাহ্ণ

 
Spread the love
সিলেট প্রতিনিধি: সাভারের সিআরপিতে দীর্ঘ তিন মাসের চিকিৎসা শেষে সিলেটে নিজের বাড়ি চলে গেছেন ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজা আক্তার নার্গিস। শুক্রবার সকাল সাড়ে ৯টায় খাদিজাসহ তার পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে রওনা দেন।

খাদিজা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে সর্বশেষ গত নভেম্বরে স্কয়ার হাসপাতাল থেকে মানসকি ও থেরাপি চিকিৎসার জন্য তাকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়।

প্রায় তিন মাসের চিকিৎসা শেষে খাদিজাকে পরিবারের হাতে তুলে দেন চিকিৎসক ডা.সাঈদ উদ্দিন হেলালসহ সিআরপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গতকাল বৃহস্পতিবার খাদিজার সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে  সিআরপি।

সেখানে জানানো হয়, খাদিজাকে সিলেটের সিআরপির শাখার তত্ত্বাবধানে রাখা হবে। তার পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ হতে এবং সম্পূর্ণ স্বাভাবিক হতে আরো ৪/৫ বছর লেগে যেতে পারে।

খাদিজার চিকিৎসক ডা.সাঈদ উদ্দিন হেলাল জানান, খাদিজা এখন সিআরপির চিকিৎসা সেবা নিয়ে পুরোপুরি সুস্থ। বাড়িতে গিয়ে তিনি আবারও পড়াশুনার ইচ্ছে প্রকাশ করেছেন। পড়াশুনা শেষে খাদিজা একজন ব্যাংকার হতে চান বলেও আশা প্রকাশ করেছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain