আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ট্রাম্পের অভিবাসী নীতি নিয়ে মেক্সিকোর উদ্বেগ ও বিরক্তি প্রকাশ

ফেব্রুয়ারি ২৪, ২০১৭,৪:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো অভিবাসী ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির বিষয়ে ‘উদ্বেগ’ ও ‘বিরক্তি’ প্রকাশ করেছে। মেক্সিকোতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাথে আলোচনায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এই উদ্বেগ ও ক্ষোভ তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেয়ার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে আগে থেকেই ক্ষুব্ধ রয়েছে মেক্সিকো। কারণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে।

এখন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার এবং বহিস্কার শুরু করেছে। সেই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মন্ত্রী মেক্সিকো সফরে রয়েছেন।

তাদের কাছে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগারায় বলেছেন, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণযোগ্য নয়।

তবে, মার্কিন মন্ত্রীরা বলেছেন, অবৈধ অভিবাসীদেরকে গণহারে ধরে দেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটবে না এবং এধরণের কোনো অভিযানে সেনাবাহিনীকেও ব্যাবহার করা হবে না।

মেক্সিকোর সাথে সীমান্তে দেয়াল তুলে দেয়ার যে কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন, তা নিয়েও মেক্সিকো ক্ষোভ প্রকাশ করে আসছে। বিবিসি বাংলা

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain