আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আগামী নির্বাচনে হারের অজুহাত হিসেবে এখন ইসি নিয়ে বিতর্কে বিএনপি: ওবায়দুল

ফেব্রুয়ারি ১১, ২০১৭,১০:৩৩ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : বিএনপি পরবর্তী সাধারণ নির্বাচনে হারের অজুহাত হিসেবে এখন নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপুলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস সড়কের কাজ উদ্বোধন করতে গিয়ে এক সমাবেশে তিনি এই মন্তব্যল করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি জানে আগামি নির্বাচনে জনগণের ভোটে তারা জিততে পারবে না। নারায়ণগঞ্জের মতো জাতীয় নির্বাচনেও তাদের ভরাডুবি হবে। সিইসিকে বিতর্কিত করে আগামি নির্বাচনে হেরে যাওয়ার কারণ খুঁজছে বিএনপি। পরাজয়ের পর বলবে- আমরা বলেছিলাম সিইসি বিতর্কিত। ওবায়দুল কাদের বলেন, নতুন নির্বাচন কমিশনে বিএনপি আমলের মতো দলীয় কেউ নিয়োগ পায়নি। “বিএনপি সার্চ কমিটিতে ১০ জনের নাম দিয়েছে। পরে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন আর অন্যান্য দলগুলোর নামের মধ্যে থেকে তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন নিয়ে আওয়ামী লীগ কোনো আপত্তি না করলেও বিএনপি এখন সিইসিকে পছন্দ করতে চাইছে না। রাষ্ট্রপতি যাই হোক আজিজ মার্কা কোনো ইলেকশন কমিশন গঠন করেননি। ‘দিশেহারা’ বিএনপিকে নিয়ে চিন্তা না করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন কাদের। বিএনপিকে নিয়ে ভাবনা-চিন্তার প্রয়োজন নেই। বিএনপি পথ হারিয়ে দিশেহারা পথিক। তাদের ৫৯৬ জনের কেন্দ্রীয় কমিটি। এ কমিটি দিয়ে রাজপথে মিছিল করারও দৃঢ়তা- সাহস তাদের নেই। পটিয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরী, সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়শা খানম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোজাহের হোসেন চৌধুরী।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain