ফেব্রুয়ারি ১১, ২০১৭,১০:৩০ অপরাহ্ণ
চট্টগ্রাম থেকে মোহাম্মদ শহিদুল ইসলাম : চট্টগ্রামে সাংবাদিক শিমুলের শোকসভা অনুষ্ঠিত । গতকাল ১০ই ফেব্রয়ারী নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় এক শোক সভার আয়োজন করে ন্যাশনাল প্রেস সোসাইটি(এনপিএস),চট্টগ্রাম জেলা কমিটি।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার বন্দর থানার সমন্বয়ক হাজি ইকবাল আলী আকবার।সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা হলেন দেশ তথা জাতির বিবেক এবং মফস্বল সাংবাদিকরা হলো একটি পত্রিকার প্রাণ।মফস্বল সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে গ্রাম-বাংলার খবর জানিয়ে আসছে।কিন্তু কিছুদিন আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে দৈনিক সমকালের শাজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে।এটি একটি নেক্কারজনক ঘটনা এবং এ দেশের সংবাদ পত্রের জন্য অশনি সংকেত।আর রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র।তাই আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ বিচার বিভাগের নিকট খুনি মেয়র মীরুর দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।শোকসভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি(এনপিএস)’র চট্টগ্র্রাম জেলা কমিটির সভাপতি ডাক্তার সুরুজ্জামান ,সহ-সভাপতি আব্দুল বারেক শিকদার,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তালুকদার,কিডস টেলিভিশন এর চট্টগ্রাম প্রতিনিধি সালাহউদ্দিন কাদের,সাপ্তাহিক ক্রাইম ডাইরি পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি হোসাইন মোহাম্মদ মিন্টু,দৈনিক স্বাধীন সংবাদের চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শহিদুল ইসলাম,অনলাইন চ্যানেলসেভেনবিডি.কম এর চট্টগ্রাম প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও ভোলা সমিতির উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain