আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

সিন্ডিকেটের আড়ালে “কাজল বাহিনীর” সন্ত্রাসী কর্মকান্ড

ফেব্রুয়ারি ৯, ২০১৭,৫:১৪ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় দীর্ঘ সাত বছরের অধিক সময় ধরে সিন্ডিকেটের আড়ালে চলছে নানা রকম সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড। বিস্বস্ত সূত্রে জানা যায় এ বাহিনীর প্রধান গোলাম কিবরিয়া কাজল ওরফে কলেরা কাজল ও তার বাহিনীর নির্মম অত্যাচারের শিকার এলাকার হাজারো শান্তিপ্রিয় মানুষ। চাঁদাবাজি, লুটপাট, নিছক ঘটনায় সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর, জমি জালিয়াতি, জমি দখল, জমি থেকে জোরপূর্বক মাটি কাটার মতো অপরাধ হচ্ছে এ বাহিনীর নিয়মিত কর্মকান্ড। কলেরা কাজলের অন্যতম সহযোগী আবুল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা, ধর্ষণ, চুড়ি ডাকাতিসহ নানারকম অপরাধের সাথে জড়িত এই আবুল। মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০১০ সালে র‌্যাব আবুলকে গ্রেফতার করলে বিজ্ঞ আদালত তাকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। পরবর্তীতে সে অন্তবর্তী কালীন জামিনে বেড়িয়ে এসে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুনরায় মাদকের ব্যবসায় জড়িত হয়ে এখন ফেরারী আসামী হিসেবে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়। সন্ত্রাসী কাজলের অপর সহযোগী জয়নাল তার সন্ত্রাসী জীবনে বিভিন্ন অপরাধের দায়ে জেল খেটেছে বহুবার। আজ থেকে প্রায় ছয় বছর আগে র‌্যাব-১১ এর একটি দল এই জয়নালকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে। দুই বছরের অধিক সময় জেল খাটার পরও তার অপরাধমূলক কর্মকান্ড থামেনি বরং সে হয়ে ওঠে আরও বেপোরোয়া। গ্রামের প্রায় অর্ধশত নারী তার লালসার স্বীকার। তার বিরুদ্ধে অভিযোগ করতে কেউ সাহস পায় না। এ বাহিনীর সাথে সক্রিয়ভাবে জড়িয়ে আছে আনোর হোসেন স্বপন, কুড়াইলা সামাদ, সামসুল সরকার, সাফিল, জালাল, এবাদুল্লাহ ও নুর ইসলাম। এদের প্রত্যেকের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা ও সাধারণ ডারেরী রয়েছে। তাদের এইসকল অপরাধমূলক কর্মকান্ড নির্বিঘেœ চালিয়ে যাওয়ার জন্য এলাকার বেকার শিক্ষিত, অর্ধশিক্ষিত ও সব শ্রেণীর যুবককেই ব্যবহার করা হয়। যার দরুন এলাকায় মাদক সেবন, মাদক বিক্রি, ছিনতাইসহ নানারকম অপরাধমূলক কর্মকান্ড নিত্যনৈমিত্তিক ব্যপার হয়ে দাড়িয়েছে। এ বাহিনীর মূল স্লোগান হলো “লাঠি দিয়ে আঘাত করলে ৫০০ টাকা আর ছেনি দিয়ে কোপালে ১০০০ টাকা”। এলাকার শান্তিপ্রিয় মানুষের একটাই দাবি এদের সকলকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain