আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শীতের দিনের পার্টির সাজগোজ

ফেব্রুয়ারি ৮, ২০১৭,৪:১৩ অপরাহ্ণ

 
Spread the love

লাইফস্টাইল ডেস্ক : শীত মানেই নানা রকম পার্টি আর দাওয়াত। যারা সাজতে ভালোবাসেন, তাদের জন্য এটি উপযুক্ত সময়।

শীতের সময়ে ঘেমে যাওয়ার ভয় থাকে না বলেই মনের মতো সাজগোজ করা যায়। তবে দিনের আলোতে একটু হালকা আর রাতের কৃত্রিম আলোতে একটু ঝলমলে সাজেই আপনাকে বেশি সুন্দর লাগবে।

দিনের বেলা সাজের ক্ষেত্রে হালকা ধরনের মেকআপই আপনাকে অনন্য সাধারণ করে তুলবে।

মুখটা ভালো করে পরিষ্কার করে হালকা ফেস পাউডার বুলিয়ে নিন। পার্টির আমেজ আনতে চিরচেনা কাজলই একটু গাঢ় করে চোখের কোলে বুলিয়ে নিন।

আপনার পোশাকের সঙ্গে মিল রেখে নানা রঙের পেন্সিল ব্যবহার করতে পারেন। কিন্তু সবার আগে লক্ষ্য রাখবেন কোন রঙ আপনাকে মানায়।

চোখের বাইরে কাজল দিলে মাশকারা ও আইলাইনার না দিলেও চলবে।

আপনার পোশাকের রঙের আইশ্যাডো ব্লেন্ড করেও দিতে পারেন। লিপস্টিকের ক্ষেত্রে প্রথমে একই রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট সুন্দর করে এঁকে নিয়ে লিপস্টিক দিয়ে ভরাট করে দিন।

আপনি যদি গ্লসি পছন্দ করেন তবে এর উপরে নরমাল কালারের লিপগ্লস ব্যবহার করতে পারেন। চুলের স্টাইল নির্ভর করবে আপনার পোশাকের ওপর।

যদি শাড়ি পরেন তাহলে হাত খোঁপা করে চুলে ফুল লাগাতে পারেন। যা আপনাকে স্নিগ্ধতা এনে দেবে।

আর আপনার চুল যদি ছোট হয় তাহলে ছেড়ে দিতে পারেন। এখন চলছে চুল রিবন্ডিং করার ট্রেন্ড। তাই অনুষ্ঠানের আগে ভালো হেয়ার আয়রন দিয়ে চুলটা সোজা করে নিতে পারেন।

ভারী গহনা বাদ দিয়ে পরতে পারেন মেটাল, এন্টিক, রূপার গহনা। অন্যরকম লুকের জন্য মাটির গহনাও দারুণ। শাড়ি অথবা সালোয়ার-কামিজের সঙ্গে পরুন চুড়ি অথবা ব্রেসলেট।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain