আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে সাক্ষাৎকারের প্রয়োজন নেই

জানুয়ারি ২৯, ২০১৭,১০:২৭ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার-আইভিএসি) বাংলাদেশি ভ্রমণকারীদের সাক্ষাৎকারের প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

১ ফেব্রুয়ারি ২০১৭ থেকে বাংলাদেশের ৮টি ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) বাংলাদেশি ভ্রমণকারীদের ভারতে যাওয়ার বিমান, সড়ক অথবা রেল পথের নিশ্চিত টিকিটসহ সরাসরি ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে। বাংলাদেশী ভ্রমণকারী যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে, তারা সাক্ষাৎকার (অ্যাপয়েন্টমেন্ট) ছাড়াই আইভিএসি-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন।
ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।

তবে আইভিএসি ফরমে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে ভ্রমণের তারিখ হতে হবে। এছাড়া পরবর্তী বিস্তারিত তথ্য www.ivacbd.com এই ঠিকানায় পাওয়া যাবে।

এই প্রক্রিয়াটি ভারতের ভিসা প্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজীকরণের একটি ধারাবাহিক প্রচেষ্টা। এর আগে ২০১৬ সালের অক্টোবরে মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সারাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরবর্তিতে ১ জানুয়ারি ২০১৭ তারিখে এটি সকল বাংলাদেশি ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়।

স্কিমটি বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করে দিয়েছে। বিমান, সড়ক অথবা রেল পথে ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট থাকলে কোন বাংলাদেশী নাগরিকেরই ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন অথবা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট-এর প্রয়োজন নেই।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain