আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এবার ‘পেইন্টার’এ মৌসুমী

জানুয়ারি ২৯, ২০১৭,১০:২২ অপরাহ্ণ

 
Spread the love
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি ২৩ বছর পার করেছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। দর্শকদের কাছে পেয়েছেন জনপ্রিয়তা।

চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করছেন মৌসুমী। তারই ধারাবাহিকতায় এবার ‘পেইন্টার’ শিরোনামের টেলিফিল্মে অভিনয় করবেন তিনি।

অভিনেতা অমিত হাসানের গল্প ও পরিচালনায় নির্মিত হবে এ টেলিফিল্ম। এর মাধ্যমে নির্মাতার খাতায় নাম লেখাচ্ছেন তিনি। অমিত হাসানেরে সঙ্গে আলাপকালে এমনটাই জানান।

এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘‘বাংলাদেশের ভাষা’ শিরোনামে একটি নাটকের গল্প লিখেছি। নাটকটি পরিচালনা করতে চাচ্ছি। রাজনৈতিক গল্পের কারণে হয় তো টেলিভিশনে প্রচার করতে দ্বিমত প্রকাশ করতে পারে। তাই এর কাজ একটু পরে শুরু করব। এর আগে ‘পেইন্টার’ নামের একটি টেলিফিল্মের কাজ শুরু করব। এটির গল্পও আমি লিখেছি। এর মাধ্যমে আমি প্রথম নির্মাণ কাজ শুরু করব।’’

তিনি আরো বলেন, ‘‘প্রথমবার নির্মাণ করতে যাচ্ছি। বিষয়টা নিয় একটু এক্সসাইডেট। মার্চের দিকে শুটিং শুরু করব। শুটিং শুরুর আগে সংবাদ সম্মেলন করব। ‘পেইন্টার’ টেলিফিল্মে মৌসুমী নায়িকা হিসেবে অভিনয় করবেন। মৌসুমীর সঙ্গে আমি কথা বলেছি। এছাড়া আমিও এতে অভিনয় করব।’’

মৌসুমী অভিনীত কয়েকটি সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এদিকে অমিত হাসান ‘গোপন সংকেত’, ‘জানেমন’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি সিনেমায় খল অভিনেতা হিসেবে কাজ করছেন। এর মধ্যে যৌথ প্রযোজনার সিনেমাও রয়েছে। এছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain