আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি; প্রধানমন্ত্রী

আগস্ট ১৩, ২০১৫,৯:১৩ অপরাহ্ণ

 
Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। ভবিষ্যতেও আর পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘চিত্রগাঁথায় শোকগাঁথা’ শীর্ষক ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট আমরা যে কেবল জাতির পিতাকে হারিয়েছি

তা নয়, এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে। এরপর সংবিধান পরিবর্তন করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেয়া হয় এবং ইতিহাসও বিকৃত করা হয়।’ তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর বঙ্গবন্ধুর নাম নেয়া যেত না। মুক্তিযুদ্ধের নাম নেয়া যেত না।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালি জাতিকে শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়া। বঙ্গবন্ধুর সে স্বপ্নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ একদিন উন্নত-সমৃদ্ধ হয়ে বিশ্বসভায় মর্যাদার আসনে বসবে।

প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে গড়ে তুলতে গৌরবের ইতিহাস জানতে দিতে হবে। তিনি বঙ্গবন্ধুর ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিশু-কিশোররা স্বাধীনতাযুদ্ধের জন্য জাতির ত্যাগ-তিতিক্ষার কথা জানতে পারবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain