আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

উচ্ছেদের পর আবার বসছে হকার

জানুয়ারি ২০, ২০১৭,৯:২৮ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে গুলিস্তান-পল্টন এলাকার ফুটপাতগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে সকালে হকার উচ্ছেদ অভিযান চললেও বিকেলের পর ক্রেতা-বিক্রেতায় জমজমাট হয়ে ওঠে গুলিস্তান-পল্টনের ফুটপাত। শীতের পোশাক, জামা-জুতোর দর-দাম, হাঁক-ডাক শুনে বোঝারই উপায় নেই এসব ফুটপাতে ঘণ্টা কয়েক আগেই চলেছে হকার উচ্ছেদ অভিযান। গুলিস্তান ফুটপাতের প্যান্ট বিক্রেতা সাগর বলেন, সকালে একবার বসছিলাম তখন পুলিশ অভিযান চালায়ে সবাইরে উচ্ছেদ করে দেয়। বিকেল ৩টার পর আবার বসছি। কিছুই করার নাই, পকেটেও টাকা নাই, তাই আবার ফুটপাতে বসতে বাধ্য হইলাম। নিজ দায়িত্বে ফুটপাতে বইসা পড়লাম। তা ছাড়া ব্যবসা না করলে খাবো কী? ঘরে বইসা থাকলে তো মেয়র ডাইকা নিয়ে খাওয়াইবো না! তারা তো শুধু পারবো উচ্ছেদ করতে। একটা চাকরি তো দিতে পারে না, এভাবেই ক্ষোভ প্রকাশ করেন আরেক হকার। গুলিস্তানের ফুটপাতে শীতের পোশাক কিনতে আসা শহিদুল ইসলাম বলেন, বেশ কয়েক দিন ধরে সিটি করপোরেশন ফুটপাত থেকে হকার উঠিয়ে দিচ্ছে, এতে করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের অনেক ক্ষতি হচ্ছে। কম দামে কাপড় কিনতে পারবো না আবার বেশি দামে কিনাও সম্ভব না। তিনি আরও বলেন, ধনীদের জন্য গরিবেরা কেন এত কষ্ট করবে? আমরা চাই এ ব্যাপারে সরকার এবং সিটি করপোরেশন একটা ভালো উদ্যোগ নিক। রাজধানীতে ছুটির দিনেও ফুটপাতে হকার বসার নির্দেশনা নেই। সেজন্য গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসা হকাদের উচ্ছেদ করা হয়েছে। পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জানান, ছুটির দিনে সকালে হকার বসলে সিটি কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী তাদের বসতে দেওয়া হয়নি। মেয়রের নির্দেশ ছুটির দিনেও তারা বসতে পারবে না। তিনি বলেন, রাস্তা হলো সিটি কর্পোরেশনের। তাই কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। সেই জন্য ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। বাংলাদেশ ছিন্নমূল হর্কাস সমিতির সভাপতি কামাল সিদ্দিকী বলেন, আমরা ফুটপাতে বসা নিয়ে প্রতিনিয়ত পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করছি। তারা তো মেয়রের সুপরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে, মেয়র যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ভিত্তিহীন ও অযৌক্তিক। তিনি বলেন, আমরা গবিব মানুষ ছুটির দিনে আমাদের ফুটপাতে বসতে দেওয়া হবে না এটা কোনো নিয়মে আছে? তা ছাড়া সরকার দেশ থেকে দ্রারিদ্র্যতা দূর করার যে পরিকল্পনা নিয়েছে, আমাদেরকে ফুটপাত থেকে সরিয়ে দিলে দারিদ্রতা বৃদ্ধি পাবে না কমবে? প্রশ্ন রইলো। এব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব জানান, হলি-ডে তে হকারেরা গুলিস্তান লিংকরোড, মুক্তমঞ্চের পাশে সহ রাজধানীতে বেশ কিছু জায়গা আছে, যেখানে হকারেরা বসতে পারবেন। এছাড়া সিটি কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী আর কোথাও ফুটপাতে হকার বসতে পারবে না।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain