আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজাকার-জঙ্গি নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না: ইনু

জানুয়ারি ২০, ২০১৭,৯:২৫ অপরাহ্ণ

 
Spread the love

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না। শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না হলে বিএনপি আন্দোলনে নামবে, এমন প্রশ্নের তিনি বলেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। খালেদা জিয়া আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়ুক। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেওয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোনো অবকাশ বাংলাদেশে নেই। ইনু বলেন, নির্বাচনকালীন অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত বাতিল করে দিয়েছেন। তাই অন্তর্বর্তী সরকার গঠনের আর কোনো জায়গা নেই। আর যাঁরা এই প্রস্তাব দিচ্ছেন, তাঁরা অসাংবিধানিক কথা বলছেন। তথ্যমন্ত্রী বলেন, যাঁরা নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনকালীন অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব উত্থাপন করছেন, তাঁরা নির্বাচন ভ-ুল করতে চাইছেন। দেশকে সাংবিধানিক সংকটের ভেতর ঠেলে দিতে চাইছেন তাঁরা। তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার ও প্রশাসনের সব কর্মচারী নির্বাচন কমিশনের (ইসি) অধীনে ন্যস্ত হবেন। নির্বাচনের তিন মাস আগে থেকেই ইসি দায়িত্ব নিয়ে নেবে। তখন রাষ্ট্রের দৈনন্দিন কাজের বাইরে সরকারের আর কিছুই করার থাকবে না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনু বলেন, নির্বাচনের পর সরকারকে কীভাবে সাহায্য করা যায়, সে পরামর্শ নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু শেখ হাসিনার নির্বাচিত সরকারকে বাতিল করে দিয়ে একটি অনির্বাচিত সরকারের প্রস্তাবটা অসাংবিধানিক, চক্রান্তমূলক ও ষড়যন্ত্রমূলক। কুষ্টিয়া সার্কিট হাউসে তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক (ডিসি) জহির রায়হান, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপনসহ জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain