আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

গাজীপুরে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

জানুয়ারি ২০, ২০১৭,৯:২৩ অপরাহ্ণ

 
Spread the love

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ভবানীপুর এলাকায় এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে। নিহত ফাতেমা আক্তার (৮) ওই এলাকার মজিবুর রহমানের মেয়ে। সে হাতিমারা এলাকায় উইনার পাবলিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী মফিজ মিয়ার বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় পুতুল। পরে আর বাড়ি ফিরেনি। গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকাল ১০টার দিকে মফিজ মিয়ার বাড়ির পাশের পরিত্যক্ত একটি সেফটি ট্যাংক ভাঙা দেখে নিহতের পরিবারের সন্দেহ হয়। পরে ওই পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতর মৃতদেহ পাওয়া যায়। জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। নিহতের চাচা মো. আবুল হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি ফাতেমা। কেউ হত্যার পর ফাতেমার মৃতদেহ গুম করতে ওই স্থানে ফেলে দিতে পারে। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে কেউ ফাতেমাকে হত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওযা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain