আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ওয়াইফাই সংযোগ ছাড়া প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন সম্ভব নয়: পলক

জানুয়ারি ১৪, ২০১৭,৮:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : বাংলাদেশকে বিশ্বমানের করে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) বিকল্প নেই বলে মত দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার দুপুরে রাজশাহী কলেজে প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সেবার পরিধি বিস্তৃতিকরণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন। আমরা চাই, আগামি দিনের শিক্ষার্থীরা যেন জ্ঞানভিত্তিক শিক্ষা লাভ করে সমাজ গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে পারে। প্রতিমন্ত্রী বলেন, ওয়াইফাই কানেক্টিভিটি (সংযোগ) ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন করা সম্ভব নয়। তাই সরকার ইতোমধ্যে দেশের অনেক অঞ্চলে ওয়াইফাই কানেক্টিভিটি দিয়েছে এবং ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে এ কানেক্টিভিটির মাধ্যমে ডিজিটালাইজড করা হবে। ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রফতানি আয় অর্জন, সেই সঙ্গে আইটি পেশাজীবীদের ২০ লাখে উন্নীতকরণ ও জিডিপিতে আইসিটি খাতের অবদান ৫ শতাংশ নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি দ্রুতই রাজশাহী কলেজের আরও দুইটি হলে এবং রাজশাহী মেডিকেল কলেজে ওয়াইফাই সংযোগ দেওয়ার আশ্বাস দেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহাম্মদ হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ কর্মকর্তা ও কর্মচারীসহ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতারা। এর আগে সকালে প্রতিমন্ত্রী নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাইয়ের উদ্বোধন করেন এবং শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain