আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সারাদেশে তীব্র শৈত্য প্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেন্টিগ্রেড

জানুয়ারি ১৪, ২০১৭,৮:৩১ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : শনিবার থেকে শুরু হয়েছে মাঘ মাস। এরই মধ্যেই চট্টগ্রামের কিছু এলাকা বাদ দিয়ে দেশব্যাপী শুরু হয়েছে শৈত্য প্রবাহ। টাঙ্গাইল, শ্রীমঙ্গল, যশোর, পাবনা, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে চলছে তীব্র শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহের সঙ্গে শীতল বাতাসও বইছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশে বর্তমানে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর ও পঞ্চগড়ে, মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, বরিশাল বিভাগ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সীতাকুন্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, খুলনা, সাতক্ষীরা ও যশোরে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্য প্রবাহ চলছে। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহ কিছু দিন অব্যাহত থাকবে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যে কারণে পুরো দেশব্যাপী চলছে শৈত্য প্রবাহ। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। রংপুরের রাজারহাটে এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে কম তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালের ভোলায় ৭ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী ও ঈশ্বরদীতেও চলছে তীব্র শৈত্য প্রবাহ। এখানে তাপমাত্রা ৫ ডিগ্রিতে উঠানামা করছে। সিলেটের শ্রীমঙ্গলের তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে দেশের তাপমাত্রা বেশি চট্টগ্রামের হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া এবং টেকনাফ। এসব অঞ্চলে তাপমাত্রা ২৪ ডিগ্রির মধ্যে উঠানামা করছে বলে জানায় আবহাওয়া অধিদফতর। অন্যদিকে ঢাকায় সর্বোচ্চ ২৩ দশমিক ২ এবং সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, চট্টগ্রামের কিছু এলাকা বাদে পুরো দেশের তাপমাত্রা কমে গেছে। পুরো দেশব্যাপীই চলছে শৈত্য প্রবাহ। এ শৈত্য প্রবাহের প্রভাব সারাদেশে ৪ থেকে ৫ দিন পর্যন্ত থাকবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain