আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ: ওবায়দুল

জানুয়ারি ১৪, ২০১৭,৫:৫৬ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন, সেটিই মেনে নেবে আওয়ামী লীগ।শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের (আবদুস সামাদ আজাদ সড়ক) রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর ওপর ১২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর নির্মাণকাজের উদ্বোধন শেষে এ কথা বলেন ওবায়দুল। যা কিছু হবে, সংবিধান মতোই হবে। মহামান্য রাষ্ট্রপতি যা করবেন, উপযুক্ত করবেন, যথার্থ করবেন। তাঁর প্রতি আমাদের আস্থা, সম্মান শ্রদ্ধাবোধ থাকবে, বলেন ওবায়দুল। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। শুধু নালিশ করাই তাদের কাজ। তারা উন্নয়ন দেখে না। তারা বলেছিল পদ্মা সেতু করতে পারব না। এখন ৪০ ভাগ কাজ হয়ে গেছে। এখন হয়তো বিএনপি বলবে সেতুর সিমেন্ট-রড় ভালো না, এই সেতু ভেঙে পড়তে পারে, যোগ করেন ওবায়দুল। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। জনবিচ্ছিন্ন নেতাদের পক্ষে আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া কঠিন হবে। এক শ্রেণির নেতা-কর্মী আছে যারা মনে করে সরকারের শেষ সময়ে কিছু খেয়ে ফেলি। এই খাই খাই ভাব এখনই বন্ধ করতে হবে। দেশ যেন নেতায় ভরে গেছে। মঞ্চে নেতাদের ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না। আমরা নেতা তৈরির কারখানা নয়, কর্মী তৈরির কারখানা চাই। সুশৃঙ্খল কর্মী বাহিনীই আওয়ামী লীগের সম্পদ। মন্ত্রীর আগে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশীদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain