আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নেতাকর্মীদের শীতার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ ওবায়দুল কাদেরের

জানুয়ারি ১২, ২০১৭,৯:১৫ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : সারা দেশের নেতাকর্মীদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শীতবস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের কাছে এ নির্দেশনার কথা জানান ওবায়দুল। ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল বলেন, ‘টাকা নয়, শীতবস্ত্র দিয়ে এসব দরিদ্র মানুষকে সহায়তা করা হোক।’ অনুমতি ছাড়াই সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার যে ঘোষণা বিএনপি দিয়েছে, তাকে ‘রূপকথার রাজ্যের রঙ্গিন খোয়াব’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গত তিন বছরে যারা তিন মিনিটের জন্যও রাজপথে উত্তাপ সঞ্চার করতে পারেনি, তারা এখন রূপকথার রাজ্যে রঙ্গিন খোয়াব দেখে। এ ধরণের ‘খোয়াবে লাভ হবে না’ বলে বিএনপিকে সতর্ক করেন ক্ষমতাসীন দলের এই নেতা। দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত বুধবার বলেন, এবার কোনো স্বৈরাচারের কাছে অনুমতি নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, কোনো পুলিশের অনুমতির জন্য আর অপেক্ষা করা হবে না। বিএনপি সেদিন অনুমতি না পেলেও সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সমাবেশ করেছে আওয়ামী লীগ। এর আগে ১ জানুয়ারি জাতীয় পার্টিও সেখানে সমাবেশ করে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী কাদের গত তিন বছরে সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়েও কথা বলেন। আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। গত ২৬ বছরে যা হয়নি গত ৩ বছরে এর চেয়ে বেশি উন্নতি হয়েছে। এটা শেখ হাসিনা সরকারের অভাবনীয় সাফল্য। তবে আমরাও তো মানুষ, ফেরেস্তা নই; ব্যর্থতা তো থাকবেই, বলেন তিনি। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain