আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বিএনপি যে নৈরাজ্য করতে চায় তা রিজভীর বক্তব্যেই স্পষ্ট: হাছান

জানুয়ারি ১২, ২০১৭,৯:১১ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : বিএনপি যে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, বিএনপি জোট এখন জনগণের কাছে এক আতঙ্কের নাম। খালেদা জিয়া ১শ’ দিন মানুষকে অবরুদ্ধ করে রেখেছিলেন। তাদের হাত থেকে মানুষসহ জীবজন্তু এমনকি গাছ পালাও রক্ষা পায়নি। তিন বছর ধরে নির্বাচন প্রতিহতের নামে যে নৈরাজ্য তারা সৃষ্টি করেছিলো জনগণ তা প্রতিহত করেছে। তিনি বলেন, বিএনপি সমাবেশের অনুমতি চেয়েছিলো। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আগে থেকে তথ্য ছিলো তারা সোহরাওয়ার্দী উদ্যানে নাশকতা করবে এবং গাছ পালা কেটে ফেলবে। এজন্য তাদের অনুমতি দেয়া হয়নি। বিএনপিকে মিথ্যাচারের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার অধীনেই আগামি ১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া আপনি ১৯ সালের সেই নির্বাচনের প্রস্তুতি নিন। তিনি আরো বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাবনা দিয়ে এসেছি। বিশ্বাস করি রাষ্ট্রপতি একটি শক্তিশালী ইসি গঠন করবেন। তার অধীনেই সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সে নির্বাচনে অংশ নেবে। বঙ্গবন্ধু স্বাংস্কৃতিক জোটের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এমএ করিম, মিনহাজ উদ্দিন মিন্টু, নওসের আলী প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain