জানুয়ারি ১২, ২০১৭,৯:০২ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় অস্ত্রসহ চরমপন্থী দলের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। গত বুধবার গভীর রাতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে আলমগীর হোসেনকে (৫৩) আটক করা হয় বলে। র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আনোয়ার উজ জামান জানান। আলমগীর গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের হাজী ফজলুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার নগরীর রূপাতলী র্যাব-৮ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনোয়ার উজ জামান জানান, রাতে বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আলমগীরকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তিনি জানান, পরে আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটারগান, একটি কাঁটা রাইফেল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়। নাশকতার উদ্দেশ্যে সে অস্ত্রগুলো মজুদ করছিল র্যাবের এ কর্মকর্তা জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain