আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

দোহারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জানুয়ারি ১২, ২০১৭,৯:০০ অপরাহ্ণ

 
Spread the love

দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুতারপাড়া এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত মো. রুবেল মোল্লা (৩২) ওই এলাকার মো. চুন্নু মোল্লার ছেলে। ওসি সিরাজুল বলেন, সম্প্রতি ডিশ লাইনের ব্যবসা নিয়ে রুবেলের সঙ্গে তার অংশীদারদের বিরোধ চলছিল। এর জেরে তারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়ির সামনের রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সিরাজুল। তিনি বলেন, নিহত রুবেলের ছোট ভাই মো. রুমান মোল্লা গতকাল বৃহস্পতিবার সকালে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি সিরাজুল। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain