আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ছত্তিশগড়ে ‘রইস’-এর প্রদর্শনীতে বাধা

জানুয়ারি ১২, ২০১৭,৬:৩৬ অপরাহ্ণ

 
Spread the love

বিনোদন ডেস্ক : ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমাটির। এ ছবির প্রধান নারী চরিত্রে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান থাকায় প্রথম থেকেই শিবসেনাদের তোপের মুখে পড়েছে এ সিনেমাটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ছত্তিশগড় রাজ্যের শিবসেনা সভাপতি রাকেশ সিন্দের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি দেয়া হয় হলমালিক ও পরিবেশকদের।

এ প্রসঙ্গে ছত্তিশগড়ের প্রভাবশালী হলমালিক অক্ষয় রথি জানান, ৯ জানুয়ারি শিবসেনা প্রধানের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি পেয়েছেন তিনি। তাতে লেখা ছিলো, কোনো ‘দেশদ্রোহী’র সিনেমা যেন হলে না চালানো হয়। যদি হলমালিকরা এ আদেশ অমান্য করে তবে এর পরিনাম তাদেরকে ভোগ করতে হবে বলেও হুমকি দেওয়া হয় চিঠিতে।

পাকিস্তানি অভিনত্রেী মাহিরা খান থাকায় এ সিনেমা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনটাই ধারণা করছে ‘রইস’-এর কুশলীরা। এর আগেও ‘রইস’-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস)। সেবারে এমএনএস-এর প্রধান রাজ থ্যাকারের সঙ্গে সাক্ষাত করে পরিস্থিতি সামাল দিয়েছিলেন শাহরুখ খানসহ ‘রইস’-এর অন্যান্য কলাকুশলীরা।

ভারত সরকারের বৈধ সনদ থাকা সত্ত্বেও ‘রইস’-এর উপর এ নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ হয়েছেন হলমালিক ও পরিবেশকরা। এ বিষয়ে তারা মুখ্যমন্ত্রী বরাবর আবেদন করবেন বলেও জানিয়েছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain