আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে কাল, প্রথম ধাপে অংশ নিচ্ছেন ১৭ জেলার মুসল্লি

জানুয়ারি ১১, ২০১৭,১১:১৯ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। দুই ধাপের বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে অংশ নিচ্ছেন দেশের ১৭টি জেলার মুসল্লি। বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, প্রথম ধাপে দেশের ১৭টি জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন। ২৭টি খিত্তায় তাদের ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম ধাপে অংশ নেওয়া জেলা ও খিত্তাগুলো হলো- ঢাকা (১-৫ নং খিত্তা), টাঙ্গাইল (৬-৮ নং খিত্তা), ময়মনসিংহ (৯-১১ নং খিত্তা), মৌলভীবাজার (১২ নং খিত্তা), ব্রাহ্মণবাড়ীয়া (১৩ নং খিত্তা), মানিকগঞ্জ (১৪ নং খিত্তা), জয়পুরহাট (১৫ নং খিত্তা), চাঁপাইনবাবগঞ্জ (১৬ নং খিত্তা), রংপুর (১৭ নং খিত্তা), গাজীপুর (১৮-১৯ নং খিত্তা), রাঙামাটি (২০ নং খিত্তা), খাগড়াছড়ি (২১ নং খিত্তা), বান্দরবান (২২ নং খিত্তা), গোপালগঞ্জ (২৩ নং খিত্তা), শরীয়তপুর (২৪ নং খিত্তা), সাতক্ষীরা (২৫ নং খিত্তা) ও যশোর (২৬-২৭ নং খিত্তা)। তিনি আরো জানান, দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে আগামি শুক্রবার ১৩ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৫ জানুয়ারি। চারদিন বিরতির পর দ্বিতীয় ধাপ শুরু হবে ২০ জানুয়ারি, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ২২ জানুয়ারি। বর্তমানে ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেওয়া হচ্ছে খিত্তার নম্বর।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain