আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

গোল্ডেন গ্লোবে কী পরবেন প্রিয়াঙ্কা?

জানুয়ারি ১১, ২০১৭,১১:১০ অপরাহ্ণ

 
Spread the love

বিনোদন ডেস্ক: গত কয়েকবছর ধরেই হলিউডে সদর্পে বিচরণ করছেন তিনি। যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথির তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার নাম থাকা মানেই তিনি কী পরবেন, তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যাওয়া। গোল্ডেন গ্লোব-এ প্রিয়াঙ্কার অংশ নেওয়া নিয়েও চলছে শোরগোল। এর মধ্যে প্রিয়াঙ্কা নিজেই জানালেন, কী পরবেন, তা এখনও ঠিক করেননি তিনি।রোববার রাতে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস-এ গোল্ডেন গ্লোব-এর আসরে বসবে তারার মেলা। নিকোল কিডম্যান, ক্রিস পাইন, এডি রেডমেইন, ড্রিউ ব্যারিমুর আর লিওনার্দো ডি ক্যাপ্রিওদের পাশাপাশি পুরস্কার-প্রদান-মঞ্চে উঠবেন প্রিয়াঙ্কাও। তাই তার পোশাকটাও হওয়া চাই সেরকম জমকালো, এমনটাই মনে করছেন সবাই।
প্রিয়াঙ্কা নিজেও ভাবছেন সেরকমই। আর আলমারিতে সাজানো আছে ঝলমলে সেরকম অনেক পোশাকও। কিন্তু এতো পোশাকের মাঝে কোনটাকে বেছে নেবেন সেটাই বুঝতে পারছেন না এই ‘কোয়ান্টিকো’ তারকা।
নিজের এই মধুর সমস্যাকে তিনি তুলে ধরেছেন ইন্সটাগ্রামে প্রকাশ করা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। এর ক্যাপশনে লেখা, “মাঝে মাঝে অনেক বেশি অপশন থাকাটা ভালো নয় মোটেই।”
এবারের আসরে সেসিল বি ডিমিল পুরস্কারে ভূষিত করা হবে তিনবারের অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপকে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain