আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গাজীপুরে রেললাইনে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি

জানুয়ারি ৯, ২০১৭,১১:০৯ অপরাহ্ণ

 
Spread the love

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ যাত্রীর মৃত্যুর ঘটনায়  রেলওয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন – বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও স্বাস্থ্য কর্মকর্তা পরিতোষ চক্রবর্তী। আগামী ১৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে বলে জানান রেল কর্মকর্তা অসীম কুমার। কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার নয়ানগর-সোনাখালী রেলক্রসিংয়ে গত রোববার সকালে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ যাত্রীর মৃত্যু হয়। রেল কর্মকর্তা অসীম কুমার বলেন, ঘটনার পর বিকালেই তিনি ও রেলওয়ের অন্য কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ওই রেলক্রসিংটি অনুমোদিত হলেও তা ছিল অরক্ষিত। তবে সেখানে সতর্কীকরণের একটি সাইনবোর্ড লাগানো ছিল। জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১০২টি অনুমোদিত ক্রসিং রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ১৭টিতে লোক আছে, ৯০টি  ক্রসিং  রয়েছে অরক্ষিত অর্থাৎ সেখানে দেখার কেউ নেই। আর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রয়েছে ২০টি ক্রসিং, যেখানে কোনো লোক নেই। স্থানীয়রা রেলপথের আশপাশে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা তৈরির পর অননুমোদিত এসব ক্রসিং তৈরি করেছে বলে তিনি জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain