আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ইসলামী ব্যাংকের পর কমার্স ব্যাংকেও রদবদল: অর্থমন্ত্রী

জানুয়ারি ৯, ২০১৭,১১:০৫ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংকের পর এবার বাংলাদেশ কমার্স ব্যাংকেও রদবদল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার দুপুরে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে সিলেটের চা-বাগান শ্রমিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও রদবদল করা হবে। শিগগিরই তা বাস্তবায়ন হবে।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি। ২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে সরকারের সাবেক সচিব আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার আরাস্তু খান পদত্যাগ করেন এবং নতুন পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। ওই দিন নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। গতকাল সোমবার দুপুরে অর্থমন্ত্রী তিন দিনের সফরে সিলেট যান। দুপুর সাড়ে ১২টায় তিনি বেসরকারি একটি বিমানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে। সেখানে চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন একটি সরকারি উচ্চবিদ্যালয় চালু হওয়ায় চা-শ্রমিকদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে অর্থমন্ত্রী জেলার উন্নয়ন সভায় যোগ দিয়েছেন। সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ফুটবল কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain