আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জানুয়ারি ৮, ২০১৭,১০:০৯ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে বিনিয়োগ করবেন, সে প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে তারপর বিনিয়োগ করুন, হুজুগে মেতে বিনিয়োগ করবেন না। প্রধানমন্ত্রী বলেন, গুজব ও ধারণার ওপর নির্ভর করে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে তার দায় ব্যক্তির নিজের। গতকাল রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন’ ও বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে। বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি হুজুগে মাতে। হুজুগে মেতে সব শেষ করে, তারপর হায় হায় করে। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, যেখানে বিনিয়োগ করবেন সে প্রতিষ্ঠান সম্পর্কে জানুন, ভালোভাবে খোঁজখবর নিন। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও আর্থিক বিবরণী জেনে নিন। কিছু না জেনে বিনিয়োগ করে সব হারাবেন, তারপর সব দোষ অর্থমন্ত্রী আর সরকারের, এটা যেন না হয়। ঝুঁকিটা বিনিয়োগকারীদের নিতে হবে। জেনে-বুঝে সঠিক জায়গায় সঠিক বিনিয়োগ করবেন। বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় পুঁজিবাজারে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনের পর আমরা যখন সরকার গঠন করি, তখন ব্যবসায়ীদের মধ্যে ওয়ান-ইলেভেনের আতঙ্ক এবং বিএনপি সরকারের লুটপাটের প্রভাব রয়ে যায়, দেশের মধ্যে এই অবস্থার পাশাপাশি তখন ছিল বৈশ্বিক মন্দাও। আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করেছি। শেয়ারবাজারের বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করতে বিএসইসি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা বা ফিন্যান্সিয়াল লিটারেসি শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। আর এ কার্যক্রমের অংশ হিসেবে বিএসইসি শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হলো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক সময় তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণী ও অন্যান্য প্রাপ্ত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন না। গুজব ও ধারণার ওপর নির্ভর করে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন। ভুলভাবে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে সব দোষ দেওয়া হয় সরকারকে। আমরা চাই বিনিয়োগকারীরা সঠিক ধারণা নিয়ে বিনিয়োগ করুক। পুঁজিবাজারসহ দেশের আর্থিক খাতকে শৃঙ্খলায় আনতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, পুঁজিবাজার যাতে আরো বিকশিত পারে, তার জন্য আমরা সব সময় সব রকম সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছি। একটি স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছি। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, শেয়ারবাজারে লেনদেন কারচুপি ও অনিয়ম শনাক্ত করতে যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ প্রদান করা হয়েছে। যেসব পদক্ষেপ আমরা নিয়েছি, তাতে লক্ষ করেছি পুঁজিবাজারে একটা স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদেরও আস্থা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএসইসি, স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বাজারে কর্মকা-ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে। সেবা ও অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ৬০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব এই অফিস ভবন নির্মাণ করেছে দেশের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ২০১৩ সালের ২৪ নভেম্বর ১০ তলা এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বিএসইসি ভবন প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain