আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

৯০টি চোরাই ল্যাপটপসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

জানুয়ারি ৮, ২০১৭,১০:০৩ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছয় জনকে গ্রেফতারের পর ৯০টি চোরাই ল্যাপটপ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রাজিব আল মাসুদ জানিয়েছেন, প্রামাণ সাপেক্ষে এসব ল্যাপটপ তারা মালিকের কাছে ফেরত দেওয়ার কথা ভাবছেন। গতকাল রোববার দুপুরে তিনি জানান, গত শনিবার রাতে রাজধানীর মিরপুর, পল্টন ও পান্থপথ এলাকা থেকে ওই ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে তারা গ্রেফতার করেন। ছিনতাইয়ের একটি ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়ে গতরাতে ওই চক্রের সন্ধান পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- বিভিন্ন এলাকা থেকে ছিনতাই ও চুরি করে তারা ল্যাপটপগুলো জমা করেছে। রাজিব আল মাসুদ জানান, প্রথমে মিরপুর-২ নম্বরে স্টেডিয়াম এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্েযর ভিত্তিতে পল্টন থেকে একজনকে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর মিরপুরের একটি বাসা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। মিরপুরের ওই বাসায় ৫৬টি ল্যাপটপ পাওয়া যায়। ওই বাসা থেকে গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী বসুন্ধরা সিটির লেভেল-৫ এর এবি ইলেক্ট্রনিক্সে অভিযান চালিয়ে ৩৪টি চোরাই ল্যাপটপসহ আরও একজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ কর্মকর্তা রাজিব জানান। তিনি বলেন, ল্যাপটপ চুরি-ছিনতাইয়ের ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি রয়েছে। উদ্ধার করা ল্যাপটপের তথ্য ঢাকার থানাগুলোতে পাঠানো হবে। জিডির তথ্য মিলিয়ে মালিকদের কাছে এগুলো ফেরত দেওয়া হবে। গ্রেফতার ছয়জনের নাম পরে প্রকাশ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain