আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

সবার পড়ালেখার সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার…অর্থমন্ত্রী

জানুয়ারি ৬, ২০১৭,১০:৩৫ অপরাহ্ণ

 
Spread the love
স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সবার পড়ালেখার সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার। মানুষ শ্রেষ্ঠ জীব উল্লেখ করে তিনি বলেন, এই শ্রেষ্ঠত্ব অর্জনে শিক্ষার কোন বিকল্প নেই। সরকার তাই শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এর উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের দিনব্যাপী ‘তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সমাজে যারা পেছনে পড়ে আছে, তাদের শিক্ষা নিশ্চিত করতে শামসুন্নাহার হলের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।
‘স্মৃতির আনন্দে, এসো মিলি প্রাণের বন্ধনে’ -স্লোগানকে ধারণ করে হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে শামসুন্নাহার হল অ্যালামনাই এসোসিয়েশন।
এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রীয়া সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামানাই এসোসিয়েশনের সভাপতি একে আজাদ।
সভাপতিত্ব করেন হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আভা দত্ত। স্বাগত বক্তৃতা দেন হল অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক শামসুন্নাহার চাপা। -বাসস।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain