আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ভারতীয় মিসাইল !

জানুয়ারি ৬, ২০১৭,১০:১৪ অপরাহ্ণ

 
Spread the love

আর্ন্তজাতিক ডেস্ক :  পরমাণু মিসাইল হিসেবে ভারত অগ্নি-৪ ও ৫ মিসাইলের পরীক্ষার ক্ষেত্রে জাতিসংঘের নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলেছে চীনা গণমাধ্যম। যে মিসাইল নিয়ে অভিযোগ তোলা হয়েছে সেটি দিয়ে চীনের ভূখণ্ডে আঘাত হানা সম্ভব বলে দাবি করা হচ্ছে।

চীনা গণমাধ্যমগুলো ভারতের তীব্র সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে লেখা হয়, ‘জাতিসংঘের সীমা লঙ্ঘন করে দূরপাল্লার মিসাইল পরীক্ষা করেছে ভারত।’

সেখানে উল্লেখ করা হয়, ‘শুধু ভারত নয়, আমেরিকাসহ পাশ্চাত্যের অনেক দেশই মিসাইলের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে চলেছে। ভারত সম্ভবত তাদের মিসাইলের পাল্লা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না। তারা এমন পাল্লার মিসাইল আনতে চায় যা দিয়ে বিশ্বের যে কোনও জায়গায় আঘাত করা সম্ভব হবে।’

প্রতিবেদনে মন্তব্য করা হয়, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার জন্য ভারত যথেষ্ট যোগ্য। এর কারণ হচ্ছে, ভারতের পারমাণবিক শক্তি এবং অর্থনৈতিক ক্ষমতা দুটোই বেশি।’

অগ্নি- ৫ হল ৫০০০ কিলোমিটার পাল্লার একটি মিসাইল। এই পাল্লার মিসাইল দিয়ে চীনের মূল ভূখণ্ডেও আঘাত হানা সক্ষম। তবে চীনা গণমাধ্যম দাবি করছে, ভারতকে তারা মোটেও প্রতিপক্ষ বলে মনে করে না।

সম্প্রতি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ করে ভারত। এসআরডিও দাবি করছে, ১০০০ কেজির মারাত্মক বিস্ফোরক নিয়ে প্রায় ৫০০০ কিলোমিটার পারি দিতে পারবে মিসাইল অগ্নি-৫। শুধু চীন বা পাকিস্তান নয়, এশিয়া ছাড়াও ইউরোপেরও একাধিক দেশে যে কোনো সময় আঘাত হানতে পারবে এটি। তবে মিসাইলটিকে ‘শান্তির অস্ত্র’ অভিহিত করে বর্ণনা করেছে এসআরডিও৷

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain