জানুয়ারি ৬, ২০১৭,১০:১০ অপরাহ্ণ
বিডিনিউজটিভি২৪.কম/: বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি আর নেই। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে ওম পুরির বয়স হয়েছিল ৬৬ বছর।
অর্ধ সত্য, আক্রোশ, জানে ভি দো ইয়ারো, ভাবনি ভাবাই, মিরচ মাসালা, ধারাভির মতো দারুণ সব চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করা ওম পুরির পুরো নাম ‘ওম রাজেশ পুরি’। ১৯৫০ সালের ১৮ অক্টোবর ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করে ওম পুরি।
দীর্ঘ দিনের ক্যারিয়ারে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ইতিবাচক বা নেতিবাচক সব চরিত্রেই তিনি সমান দক্ষতায় অভিনয় করে সারা বিশ্বের অগণিত দর্শকের মন জয় করেছেন।
ভারতের পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক করেন ওম পুরি। সর্বাধিক চারবার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain