আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এরশাদ-জিয়ার সময় নষ্ট হয়েছে রাজধানীর জলাধারগুলো: গণপূর্ত মন্ত্রী

জানুয়ারি ৪, ২০১৭,১০:০৪ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও জিয়াউর রহমানের সময় রাজধানীর জলাধারগুলো সম্পূর্ণ নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে হাতিরঝিল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ১৯৯৯ সালে আমি যখন প্রথমবার পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নেই। তখন আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম আমাকে এক্সট্রা দায়িত্ব কেন দিলেন? তখন তিনি বলেছিলেন আমাদের জলধারাকে সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, এর পূর্বে যারা সরকারে এসেছে, এরশাদ সাহেব, জিয়াউর রহমান যারাই এসেছে। তারা কিন্তু গুলশান বনানীর লেক ভরাট করে তাদের এমপি-মন্ত্রীদের প্লট দিয়েছে। তিনি বলেন, আজাদ মসজিদ যেটা আছে ‘ইট ওয়াজ ব্যাংক অব লেক’। এবার বুঝতে পারেন তারা কিভাবে লেক ভরাট করে তাদের লোকজনকে প্লট দিয়েছে। আমাদের ওয়াটার বডিগুলোকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এবং সেই ওয়াটার বডিগুলোকে এখন মাননীয় প্রধানমন্ত্রী রক্ষা করছেন। যোগ করেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিরঝিল নিয়ে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তখন আমরা আর সময় পাই নাই, তাই করতে পারি নাই। এরপরে আবার মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে আবার সেই কাজ শুরু করেন। এই যে দৃষ্টি নন্দন হয়েছে, বিশাল জলাশয় সৃষ্টি হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আগে মানুষ ঢাকা শহরে নৌকা পথে এদিক ওদিক যেতো। মানুষ যেনো আবারও সেই সুবিধা পায়। সেই মোতাবেক এখন নৌপথে ওয়াটারট্যাক্সি করেছি, এই সুবিধা যেন আরো পায় এবং আরো বেশিদূর যেতে পারে সেই জন্য আমরা লেক আরো ফরোয়ার্ড করছি। আমরা অনেকদূর পর্যন্ত চলে যাবো। এটা গুলশান বারিধারা পর্যন্ত যাবে। এ ছাড়া লেকের উপরে আরো আট থেকে ১২টির মতো দৃষ্টিনন্দন ব্রিজ হবে। যেন মানুষ আরো তাড়াতাড়ি যেতে পারে। মন্ত্রী বলেন, হাতিরঝিলকে কেন্দ্র করে আমরা বড় একটি কনভেনশন সেন্টার করবো। এবং সেই কনভেনশন সেন্টারে পার্কিং ফেসিলিটিজ রাখা হবে। কারণ কনভেনশন সেন্টার তারপর মুক্তমঞ্চে লোকজন অনেকে গাড়ি নিয়ে আসবে। তার পার্কিং ফেসিলিটিজের জন্য আমরা বিশাল ব্যবস্থা রাখছি। তিনি বলেন, এখানে অপেরা হাউজ হবে। সেখানেও আমরা পার্কিং ব্যবস্থা রাখবো। অপেরা হাউজতো বাংলাদেশে কোনো দিন দেখে নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী খুব ইচ্ছে এখানে অপেরা হাউজ হোক। মানুষের বিনোদনের জন্য হাতিরঝিল রাজধানীর এবং বাংলাদেশের আইকন। আমরা চেষ্টা করবো যত দ্রুত এসব করা যায়। তিনি আরো বলেন, অনেকেই আপনারা দেখছেন লন্ডন আই। সিঙ্গাপুরেও মানুষ এটা দেখতে যায়। এখানেও আমরা একটা ঢাকা আই করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। সুতরাং সবকিছু মিলিয়ে হাতিরঝিলকে ঘিরে ঢাকা আইকন প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে। বিজিএমইএ ভবন কবে নাগাদ সরানো হবে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, এর আগে র‌্যাংগস ভবন যেভাবে ভাঙা হয়েছে আমরা সেভাবে এটা ভাঙবো না। কারণ র‌্যাংগস ভবন ভাঙার সময় আমাদের কয়েকজন লোক মারা গিয়েছে। আমরা আধুনিক পদ্ধতিতে এটা ডেমোলাইজ করবো। যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং এটা করবোই আমরা। ওদেরকে ৯০ দিন সময় দিয়েছে, ওরা না ভাঙলে আমরা ভাঙবো। মন্ত্রী এ সময় হাতিরঝিলের মেরুলবাড্ডা সংলগ্ন ওয়াটার টেক্সি স্টপেজ থেকে ওয়াটার টেক্সিতে করে কারওয়ান বাজার, গুলশান লেকের কিছু অংশ পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে রাজউকের চেয়ারম্যান বজলুল করিম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain