আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যশোরে ৩ নারীসহ ৮ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র

জানুয়ারি ৩, ২০১৭,১০:২১ অপরাহ্ণ

 
Spread the love

যশোর প্রতিনিধি : যশোরে হিযবুত তাহরিরের আঞ্চলিক কমান্ডার তানজিব আহম্মেদ ওরফে আশরাফুল ও তিন নারীসহ আট ‘জঙ্গির’ বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার আদালতে এ অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শরিফুল ইসলাম। অভিযোগপত্রের আসামিরা হলেন হিযবুত তাহরীর আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদ ওরফে আশরাফুল, মোছাম্মাদ মাছুমা আক্তার, মাছুমার স্বামী নাজমুল হাসান মোছাম্মাদ মাকছুদা খাতুন, মাকছুদা খাতুনের স্বামী শাকির আহম্মেদ, রায়হান ওরফে রায়হান আহম্মেদ, মোছাম্মাদ তানজিল তামান্না আশা ও আতাউর রহমান। মামলার নথি থেকে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর জঙ্গি সংগঠন হিযবুত তাহরির নেতারা খিলাফত আসন্ন উল্লেখ করে একটি অনলাইন সংবাদ সম্মেলন করে। এর সূত্র ধরে ওইদিন গভীর রাতে যশোর শহরের পুরাতন কসবা এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ১৪টি ম্যাগাজিন, হিজবুত তাহরিরের সরবরাহ করা সাত প্রকার ৭০টি লিফলেট, একটি ল্যাপটপ (যাতে খিলাফত আসন্ন শিরোনামে অনলাইনে রাজনৈতিক সম্মেলনের ধারনকৃত ভিডিও আছে) উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়। এসআই শরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে ডিবির এসআই আবুল খায়ের মোল্লা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। অভিযোগপত্রে রায়হান আহম্মেদ, মাকছুদা খাতুন, শাকির আহম্মেদ ও নাজমুল হাসানকে পলাতক দেখানো হয়েছে বলে জানান শরিফুল।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain