আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গাজীপুর কালীগঞ্জের দরিপাড়ায় ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড

জানুয়ারি ১, ২০১৭,৩:৩১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গাজীপুরের কালীগঞ্জে দরিপাড়া আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনে ভ্রমণকারী চার-পাঁচজন যাত্রী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যাল দড়িপাড়া এলাকায় পৌঁছানোর পর ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে হঠাৎ আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে পুরো ট্রেনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ট্রেনের গতি কম ছিল। তাই আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়তে থাকেন। একপর্যায়ে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে এসে থেমে যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, ট্রেনের গতি কম থাকায় লাফিয়ে পড়া যাত্রীরা গুরুতর আহত হননি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হয়।

কালীগঞ্জ রেলস্টেশনের মাস্টার দিলীপ চন্দ্র দাস বলেন, দুটি বগির মাঝখানের সংযোগে প্লাস্টিকের পাইপে আগুন ধরে যায়। এতে ট্রেনটি দড়িপাড়া এলাকায় এসে থেমে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রেনটি নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain