আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সাভারে সোনার দোকানে চুরি

ডিসেম্বর ৩১, ২০১৬,৪:২৬ অপরাহ্ণ

 
Spread the love
বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ সাভারে একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা এসময় জুয়েলার্সে থাকা প্রায় দুইশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই মার্কেটের পরিচালনা কমিটির সদস্যরা চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই নিরাপত্তা প্রহরীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের দি মোহনা জুয়েলার্সে এ চুরি হয়।

আটকরা হলেন- নিরাপত্তা প্রহরীদের সুপারভাইজার আমির হোসেন ও সদস্য হান্নান। এছাড়াও মঞ্জু, হিরা লাল, শাজাহান ও কাশেম নামে চার নিরাপত্তা প্রহরীকে আটকের জন্য খোঁজ করা হচ্ছে। এদের মধ্যে চুরি হওয়া দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা হিরা লাল সকাল থেকেই পলাতক রয়েছে। তাকে চাকরি দেয়ার জন্য সুপারিশ করেছিল সুপারভাইজার আমির হোসেন।

দি মোহনা জুয়েলার্সের ম্যানেজার চিত্ত রঞ্জন সরকার জানান, দোকানে চুরি হয়েছে এমন খবর শুনে দ্রুত মার্কেটে আসি। এসময় দোকানের কেঁচি গেট ও শাটার খুলে দেখি ভেতরে থাকা প্রায় দুইশ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়ে গেছে। চোর দল এসময় দোকানের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছিল। পরে বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ থানায় ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম  জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামতসহ দুই নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে। এঘটনায় তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain