আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

৬৮ রানের মধ্যে নেই সেরা ৬ ব্যাটসম্যান

ডিসেম্বর ৩১, ২০১৬,৪:২১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ শুরুটা ছিল অসাধারণ। ২০.৩ ওভারে শতরান । এরপর বিনা উইকেটে ১০২। কিন্তু এরপরই বিপর্যয়। টাপাটপ উইকেট পতন। অল্প সময়ের মধ্যে তা হয়ে গেল ৪ উইকেটে ১৪১। এরপর ১৭০, ৬ উইকেটে। ৬৮ রানের মধ্যে ফিরে গেলেন প্রথম ৬ ব্যাটসম্যান। মানে দলের স্পেশালিস্ট ব্যাটসম্যানদের সবাই। যেটা বাংলাদেশকে দারুণভাবে ব্যাকফুটে ঠেলে দিল।

নেলসনের উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক। জিততে হলে বড় স্কোর চাই। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানদের এমন কান্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে সেটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এদিন ভালো শুরুর পরও পরপর উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে যায়। ইমরুল কায়েসের (৪৪) পর দ্রুত বিদায় নেন সাব্বির (১৯) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৩)।লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। হাফ সেঞ্চুরিও করে ফেলেন তিনি। তার দিকেই তাকিয়ে ছিল দল।

কিন্তু হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার বহু আগেই ড্রেসিং রুমে ফিরতে হয়েছে তামিমকে। আর তামিমের বিদায়ে বড্ড বিপদে পড়ে যায় বাংলাদেশ। ইমরুল ফেরার পর ভালো খেলছিলেন সাব্বিরও। কিন্তু ১৪ বলে ১৯ করার পর হেনরির বলে তাকে ফিরতে হয়েছে। চরম হতাশ করেন রিয়াদ। গত দুই ম্যাচে ব্যর্থ হবার পর এদিন করলেন মাত্র ৩ রান।

আশা ছিল তামিমকে নিয়ে। লড়াইও চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৪৪ বলে ৫৯ রান করার পর নিশামের বলে আউট হতে হয় তাকে। দায়িত্ব ছিল সাকিব আল হাসানের উপর। কিন্তু এদিন ১৮ করে হলেন রান আউট। এরপর মোসাদ্দেক ১১ রানে প্যাটেলের বলে এলবি হলে বাংলাদেশের বড় স্কোর গড়ার স্বপ্ন শেষ হয়ে যায়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain