ডিসেম্বর ৩০, ২০১৬,৯:৪৬ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ মোঃ সোহাগ হোসেনঃ ঢাকাঃ গত ইং২৯/১২/২০১৬ রাত অনুমান ১০.১৫ মিনিটে শ্যামপুর থানার সাব-ইন্সপেক্টর কৃষ্ণ দাস বৈরাগী ও তার সহযোগী অফিসারবৃন্দ ১৪১ নং করিমুল্লাবাগ উচ্চবাড়ী মেইন রাস্তায় ডিউটিরত অবস্থায় ছিল। হাঠাৎ তারা একজন সন্দেহ জনক লোক দেখে তাকে ডাক দেয় এবং চেক করে। চেক করার সময় লোকটি দৌড়ে পালিয়ে যায়। রাত তখন আনুমানিক সময় ১০.১৫ মিনিট । অনেক দৌড়াদৌড়ি করে ও আসামিকে ধরতে পারে নাই। দৌড়ে পালানোর সময় তার কাছ থেকে একটি চায়না পিস্তল ও ৪ (চার) রাউন্ড গুলি মাটিতে ছিটকে পড়ে। দৌড়ে পালিয়ে যাওয়ার পরে সরোজমিনে স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় লোকটির নাম রাশেদ। সে একজন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী, চাঁদাবাজ। তারপর শ্যামপুর থানার সাব-ইন্সপেক্টর কৃষ্ণ দাস বৈরাগী গুলি ও পিস্তল উদ্ধার করে থানায় এসে মামলা দায়ের করেন। শ্যামপুর থানা, মামলা নং/ ৩১, তারিখ ২৯/১২/২০১৬
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain