আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সুষ্ঠ নির্বাচনের সময় প্রয়োজন ইসি ও নিরাপেক্ষ সরকার : খালেদা জিয়া

ডিসেম্বর ২৮, ২০১৬,১১:২৬ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা:  শুধু স্বাধীন নির্বাচন কমিশন হলেও তাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য ভোটের সময় নির্বাচন সহায়ক সরকারকেও নিরপেক্ষ হতে হবে।

মঙ্গলবার রাতে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় খালেদা জিয়া এসব কথা বলেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা বিনিময় করতে আসা শিশুদের সঙ্গে বড়দিন উপলক্ষে কেক কাটেন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, একটা স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই যে দেশে ভোট সুষ্ঠু হবে তা কোনো কথা নয়। তার জন্য প্রয়োজন ভোট চলাকালীন একটি সহায়ক সরকার। যেটাকে বলছি নিরপেক্ষ সরকার। সেখানে কোনো দল থাকার দরকার নেই। নামকরা অনেক ভালো ভালো ব্যক্তি আছেন তাদের নিয়ে একটা সহায়ক সরকার হতে পারে। সে সরকারের মাধ্যমে যদি হয় যেখানে কেউ কোনো কারচুপি করার বা কাউকে ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না- এ রকম একটা কমিশন বা সরকার হলে নির্বাচন সুষ্ঠু হতে পারে।’

খালেদা জিয়া আরো বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্য এক রকম আইন, আর অন্য সকলের জন্য আরেক রকম আইন। আওয়ামী লীগের লোকেরা অন্যায় করেও পার পেয়ে যায়, বিচার হয় না। সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে আওয়ামী লীগের লোকরা জড়িত। এদের ধরলেই সব বের হয়ে আসবে। কারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত।’

শুভেচ্ছা  বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মইন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain