আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

রিহ্যাব মেলার শেষ দিনে দর্শনার্থীদের ঢল

ডিসেম্বর ২৫, ২০১৬,১০:৩৮ অপরাহ্ণ

 
Spread the love

রিয়াদুল ইসলাম আফজাল : বড়দিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে। পাঁচ দিনব্যাপী মেলার শেষ দিন গতকাল রোববার দ্বার খোলার পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এদিন সকাল ১০টা থেকে প্রবেশদ্বার খুলে দেওয়া হলেও বেলা সাড়ে ১১টার পর থেকে ভিড় বাড়তে থাকে মেলার প্রবেশ প্রাঙ্গণে। রাজধানীর শেরে-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা শেষ হয়েছে গতকাল রোববার। মেলায় প্রবেশের জন্য টিকিট বুথ, প্রবেশদ্বার ও টিকিটের উপর ড্র’র অনুষ্ঠিত হবে। এজন্য কুপন বক্সের সামনেও দেখা যায় ভিড়। মেলার শেষ দিন সব থেকে বেশি ক্রেতা-দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছে আয়োজক রিহ্যাব। মেলার প্রবেশদ্বারের পরই রিহ্যাব সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েটের তথ্যানুযায়ী, পাঁচ দিনব্যাপী মেলার চতুর্থ দিন গত শনিবার দর্শনার্থী ছিলো সাড়ে চার হাজার। রিহ্যাবের জনসংযোগ কর্মকর্তা রশিদ বাবু বলেন, শেষ দিনে মেলায় দর্শনার্থী আগের দিনগুলোর সংখ্যা ছাড়িয়ে যাবে। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সব থেকে বড় এ আয়োজন ঘিরে প্রথম দিন থেকেই জমে উঠে। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভালো সাড়া পাওয়া যায়। দর্শনার্থীরা অ্যাপার্টমেন্ট-প্লটের খোঁজ-খবর নেওয়া ছাড়াও বুকিংও দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য বিভিন্ন সরঞ্জমাদির তথ্য পাওয়া যাচ্ছে মেলায়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain