আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ধুনটে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা,একজন  গ্রেফতার। bdnewstv24.com

জুন ৯, ২০২৬,১১:১৮ পূর্বাহ্ণ

 
Spread the love

 বগুড়ার ধুনটে প্রকাশ্যে দিনের বেলায় মাদক দ্রব্য বিক্রয়ের দৃশ্য ভিডিও ধারণকালে হামলা চালিয়ে সাংবাদিক গোলাম রব্বানীকে (৪৮) আহত করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই সময় আহত সাংবাদিকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আল আমিন (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদি হয়ে আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।  সোমবার ৮ ই জুন সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে। আহত সাংবাদিক গোলাম রব্বানী একই এলাকার পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দৈনিক নববানী এবং মানাস মিডিয়ার উপজেলা প্রতিনিধি।

মামলা এবং স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আল আমিন পেশায় একজন ট্রাক চালক। সে বিভিন্ন জেলায় ট্রাক চালানোর কারণে দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। আল আমিন বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা এবং সরবরাহ করে থাকে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে সে গোসাইবাড়ি বাজার এলাকাতেও প্রকাশ্য বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রয় করে। এই অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রয় করছিল আল আমিন। এই সময় সাংবাদিক গোলাম রব্বানী ওই দৃশ্য ভিডিও ধারণ করতে থাকেন। তখন আল-আমিন ক্ষুব্ধ হয়ে গোলাম রব্বানীর ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে। আহত গোলাম রব্বানীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, হামলা চালিয়ে সাংবাদিককে আহত করার মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামি আল আমিনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain