ডিসেম্বর ২১, ২০১৬,৫:১৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় সন্ত্রাস বিরোধী ইউনিটের গুলিতে সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছেন। বুধবারের এই অভিযানে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দেশটির রাজধানী জাকার্তা থেকে ২৫ কিলোমিটার দূরে দক্ষিণ তানজেরাং-এর একটি বাড়িতে এই গোলাগুলির এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র রিকওয়ান্তু জানান, হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে হাতবোমা নিক্ষেপ করে। তবে এটি বিস্ফোরিত হয়নি। ভেতর থেকে গুলিও চালানো শুরু করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে। এতে বাড়িটির ভেতরে থাকা তিনজন জঙ্গি নিহত হয়। সম্ভবত ছুটির দিনে হামলার পরিকল্পনা করছিল তারা।
বাড়িটি থেকে কি পরিমাণ বোমা উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে পুলিশ বিস্তারিত জানায়নি। একজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
জাকার্তার অদূরে বেকাসি থেকে দুই সপ্তাহ আগে পুলিশ এক নারীসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করে।
রিকওয়ান্তু জানান, দক্ষিণ তানজেরাং-এর জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বেকাসি গ্রুপটির যোগসূত্র রয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain