আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচন নিয়ে বাদ রিট কার্যতালিকা

ডিসেম্বর ২১, ২০১৬,৫:০৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জের জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।

বুধবার আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হলে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এটিএম সাইফুর রহমানের বেঞ্চ সেটি কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্য একটি বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হবে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে গত ১৯ ডিসেম্বর জেলার বরইপাড়ার বাসিন্দা শাহজালাল রিট আবেদনটি করেন। রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা ও ত্রুটিপূর্ণ সীমানা নির্ধারণ উল্লেখ করে তা বাতিল চাওয়া হয়। এছাড়া রিটে নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের নির্বাচন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

ইউনুছ আলী আকন্দ জানান, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলররাই আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ভোটার হবেন। কিন্তু তাদের বাদ দিয়ে গত মেয়াদে বিজয়ী মেয়র ও কাউন্সিলদের জেলা পরিষদ নির্বাচনে ভোটার করা হয়েছে। এজন্য নির্বাচন কমিশনের করা ভোটার তালিকা ক্রটিপূর্ণ।

তিনি আরও জানান, ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের ২৭ নভেম্বর শপথ গ্রহণ করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ওই দিনই গেজেট প্রকাশ করা হয়।

২০১২ সালের ১ জানুয়ারি তারা দায়িত্ব গ্রহণ করেন। অথচ মেয়াদোত্তীর্ণ মেয়র ও কাউন্সিলদের ভোটার তালিকায় রাখা হয়েছে। মেয়াদোত্তীর্ণ সদস্যদের ভোটার করায় এই রিটটি করা হয়েছে।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain