আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদন্ড । bdnewstv24.com

মে ১৫, ২০২৬,৩:২০ পূর্বাহ্ণ

 
Spread the love

সোমবার (১১ ই মে) বিকেলে কক্সবাজারের নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন (৪৩) চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উত্তর পাড়ার ছৈয়দুল হক মেম্বারের ছেলে। নারী এবং শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ ইং সালের ২৪ শে জুলাই রাত ৯টার দিকে উত্তর খুটাখালীর গর্জনতলী এলাকার হাজী মমতাজ আহমদের ছেলে জয়নালের বিয়ের মেহেদী অনুষ্ঠান দেখতে যায় প্রতিবেশী সাত বছর বয়সী এক শিশু। এই সময় স্থানীয় মেম্বার ছৈয়দুল হকের ছেলে ইকবাল হোসেন শিশুটিকে তার মা ডাকছে বলে কৌশলে নিয়ে যায়। তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিয়েবাড়ির পেছনে হলুদ খেতে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে ইকবাল। এতে শিশুটি গুরুতর আহত হয় ও প্রচুর রক্তক্ষরণ হয়। ভিকটিমের মা ছেনোয়ারা বেগম মেয়েকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করান।

২৭ জুলাই ভিকটিমের মা বাদী হয়ে চকরিয়া থানায় ইকবালের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ওই বছরের ২১ শে অক্টোবর আসামি ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মেডিকেল রিপোর্টেও ধর্ষণের আলামত পাওয়া যায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছলিমুল মোস্তফা বলেন, মামলার এজাহার, অভিযোগপত্র, ভিকটিমের ২২ ধারার জবানবন্দি, মেডিকেল রিপোর্ট ও সাক্ষীদের জেরা-জবানবন্দি পর্যালোচনা করে আদালত আসামি ইকবাল হোসেনকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় অভিযুক্তের বয়স ছিল ২৫ বছর; বর্তমানে তার বয়স ৪৩। অভিযুক্তের কাছ থেকে আদায়কৃত ৫০ হাজার টাকা ভিকটিমকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ে ভিকটিমের পরিবার এবং রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

পেশকার মো. সালাউদ্দিনের সহযোগিতায় পরিচালিত আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাহসিন সাবজিল।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain