আদালতের অনুমতি এবং নির্দেশনা মেনে কারাগারের ভেতরেই আনুষ্ঠানিকভাবে এই বিয়ে রেজিস্ট্রি করা হয়। মঙ্গলবার (১২ ই মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন এবং মিডিয়া) জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যাত্রাবাড়ী থানা এলাকায় নারী এবং শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়ার পর তরিকুল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। আসামির পক্ষে মামলার বাদী ভুক্তভোগী নারীকে বিয়ে করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারের সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুসরণ করে বিয়ে পড়ানো ও আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইনগত বিধি পুরোপুরি অনুসরণ করেই বিয়ের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
Md. Riadul Islam (Afzal)