আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

আশাশুনিতে প্রাইভেট কার ধাক্কায় ইজিবাইকের ৪ (চার) জন গুরুতর আহত। bdnewstv24.com

মার্চ ১৮, ২০২৬,৫:২২ পূর্বাহ্ণ

 
Spread the love

আশাশুনিতে এক প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইকের পিছনে ধাক্কা দেওয়ায় ইজিবাইকের ড্রাইভারসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার কোদন্ডা কেরানী মোড় নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, একটি যাত্রীবাহী ইজিবাইক প্যাসেঞ্জার নিয়ে শ্রীউলার দিকে যাচ্ছিল। কেরানী মোড়ের কাছে পৌঁছালে, পিছন দিক থেকে আসা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা মারায় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার প্রসূন কুমার মন্ডল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে প্রাইভেট কারের ড্রাইভার ফরহাদ সরদার (৩৮), হামিদা বেখম (৫৫) ও আশরাফুল ইসলাম (৩২)কে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। এছাড়া কলিমাখালী গ্রামের মোঃ সাঈদ সরদার (৫২) বর্তমানে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল ও ঢাকা মেট্রো-গ-২৫-৯১২৯ নম্বরের কালো রঙের প্রাইভেট কারটি থানায় হেফাজতে রাখা হয়েছে।

এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে ও নিরাপদ সড়ক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা পুনরায় তুলে ধরেছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain