আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নেত্রকোনার পূর্বধলায় মামলা এবং হুমকিতে উত্তেজনা, এলাকায় নিরাপত্তা শঙ্কা। bdnewstv24.com

মার্চ ১১, ২০২৬,১১:৪৯ পূর্বাহ্ণ

 
Spread the love

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটী (গনকাপাড়া) গ্রামে দুইটি মামলা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ফের উত্তেজনায় রূপ নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৫, রোববার, সকাল প্রায় ১১টার দিকে লিজকৃত জমিতে কাজ করার সময় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মোখশেদ আলী (৫২), মৃত জাহের আলীর ছেলে, তার সপরিবার এবং লোকজন নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় আঃ রশিদ, রহিছ উদ্দিন, আমিরুল ও জুনাইদ গুরুতর আহত হন।

আহতদের চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য দ্রুত এগিয়ে আসেন, কিন্তু হামলাকারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আঃ রশিদের স্ত্রী মোছাঃ আমেনা খাতুন বাদী হয়ে স্থানীয় আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় মোঃ মজিবুর রহমান সহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, আসামি পক্ষ মামলাটি তুলে নিতে বাদী এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এছাড়াও, তারা সরকারি রাস্তা বন্ধ করে সাধারণ জনগণের চলাচলে বাধা সৃষ্টি করছে ও মোটা অঙ্কের টাকা দাবির চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এর জের ধরে আসামিরা সম্প্রতি সরকারি রাস্তা অবরোধ করেছে, যা স্থানীয় মানুষের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। জনগণ জানান, প্রতিদিনের চলাচলে এই বাধা তাদের দৈনন্দিন জীবনে অসুবিধা তৈরি করছে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী আশঙ্কা করছেন যে, বর্তমান উত্তেজনার পরিবেশ কোনো বড় ধরনের দুর্ঘটনার জন্ম দিতে পারে। এলাকায় ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলেছে। সাংবাদিকরা সরজমিনে যাচাই করলে স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে, এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তারা চান, যাতে মামলার পক্ষপাতিত্ব ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা হয় ও মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain