আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। bdnewstv24.com

মার্চ ১০, ২০২৬,৯:৪৭ পূর্বাহ্ণ

 
Spread the love

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শ্রীপুর থানা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাণের বাংলাদেশ–এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা ও উপজেলার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

মানববন্ধনে শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সাংবাদিক সুজন মন্ডলের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। কিন্তু হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে আসা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সাংবাদিক হয়রানি ও নিপীড়ন বন্ধ না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার। এই সময়ে এসেও শুধু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হত্যার ঘটনাও ঘটছে। আমরা এসব হত্যার বিচার চাই। মিথ্যা ও বানোয়াট তথ্যে সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে—তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহাগ প্রধান বলেন, সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। এখন মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে হওয়া মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক। আমরা সরকারের কাছে আবেদন করব, অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর সম্পাদক বলেন, প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। মামলায় বলা হয় সাংবাদিক সুজন মন্ডল লাঠি নিয়ে মারধর করতে যান, কিন্তু সুজন মন্ডল দুই বছর আগে এক্সিডেন্টে একটি পা কেটে ফেলেছেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের ইলেকট্রনিক এবং  প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain