আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-এর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান । bdnewstv24.com

মার্চ ৩, ২০২৬,৫:১১ পূর্বাহ্ণ

 
Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জ-বাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির প্রশংসিত হয়েছেন। নির্বাচন-পরবর্তী সময়ে নির্বাচিত প্রার্থীসহ বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-এর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ও সম্মাননা স্মারক প্রদান করেন।

সোমবার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এই সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এই ক্ষেত্রে যেমন নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা পাওয়া গেছে, তেমনি গণমাধ্যমকর্মীদের ভূমিকাও ছিল প্রশংসনীয়।

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং ষনিরপেক্ষ করতে জেলার প্রতিটি উপজেলায় নির্বাচনী প্রার্থী ও সাধারণ জনগণকে নিয়ে মতবিনিময় সভা এবং আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকের আয়োজন করা হয়। এতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে ও সকলের সহযোগিতায় নির্বাচন সফলষ্টভাবে সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক আশা প্রকাশ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সবসময় জনগণের পাশে থেকে কল্যাণমূলক কাজ করেন এবং  দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—এটাই জনগণের প্রত্যাশা।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য হারুন অর রশিদ সাগর, দৌলত হোসেন আবির, সাদ্দাম হোসেন মুন্না, মোঃ আল আমিন, রানেল, জসিম উদ্দিন, আবুল কালাম, আসলামসহ আরো অনেকে ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain