আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ । bdnewstv24.com

জানুয়ারি ২০, ২০২৬,১:১২ পূর্বাহ্ণ

 
Spread the love

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সোমবার (১৯ শে জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়ইকান্দী এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা মিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন।

দোয়া মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা যুবদলের সদস্য শাহ আলী সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন, বিএনপির প্রবীণ নেতা আব্দুল বারেক মাস্টার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মান্নান মিয়াজি, সানাউল্লাহ সাইয়িদ, হাসমত আলী আউলিয়া, এবাদুল হক।

এই ছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, সাহাদাত হোসেন পান্নু, আশরাফুল আলম সবুজ, সোবাহান প্রধান, যুবদল নেতা আওলাদ হোসেন প্রধান, আওলাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain