আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

মতলব উত্তরে ইয়াবা এবং গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার । bdnewstv24.com

জানুয়ারি ১৮, ২০২৬,১০:২২ পূর্বাহ্ণ

 
Spread the love

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ ই জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, এসআই ময়নাল হোসেন এবং এএসআই রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে কালিপুর গ্রামের মৃত নুরুল হক প্রধানের ছেলে মো. নাজির আহম্মেদ (৫১) নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
পরে ঘরের কাঠের সুকেজের ড্রয়ারে রাখা একটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সবুজ পলিথিনে রাখা ৫০০ গ্রাম গাঁজা ও একটি প্লাস্টিক বক্সে রাখা মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-৪২ এবং জিআর নং-৪২ (তারিখ: ১৬ ই জানুয়ারি ২০২৬) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।
এই বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত এবং কঠোর অভিযান পরিচালনা করছি। মাদকের সঙ্গে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয়। সমাজের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain