আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: – হাইকোর্ট । bdnewstv24.com

জানুয়ারি ১৩, ২০২৬,৩:৪৯ পূর্বাহ্ণ

 
Spread the love

মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে বৈধ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এতদিন বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হয়ে আসছিল। তবে সম্প্রতি হাইকোর্টের এক রায়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণায় পরিবর্তন এসেছে।

হাইকোর্টের রায়ে বলা হয়েছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার এখতিয়ার আরবিট্রেশন কাউন্সিলের। ফলে স্ত্রীর অনুমতি না থাকলেও আইনগতভাবে দ্বিতীয় বিয়ে করা যাবে, যদি আরবিট্রেশন কাউন্সিলের অনুমোদন থাকে।

আদালত বলেন, মুসলিম পারিবারিক আইনে কোথাও সরাসরি উল্লেখ নেই যে, দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক। এতদিন সামাজিক এবং প্রশাসনিকভাবে এমন একটি ধারণা প্রচলিত থাকলেও আইনের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন।

রায়ে আরও বলা হয়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় স্ত্রী বা স্বামীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও মুসলিম পারিবারিক আইনের ক্ষেত্রে তা সরাসরি প্রযোজ্য নয়। এই বিষয়ে আইনের ব্যাখ্যা এবং প্রযোজ্যতা নতুন করে পর্যালোচনা করা হয়েছে।

এই রায়ের ফলে মুসলিম পারিবারিক আইন, দ্বিতীয় বিয়ে ও আরবিট্রেশন কাউন্সিলের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, রায়টি পারিবারিক আইন প্রয়োগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain