জানুয়ারি ১১, ২০২৬,৫:০০ পূর্বাহ্ণ
শুক্রবার (৯ ই জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত তা বাসে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত ২০জনকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সেসহ কুমিল্লা এবং ঢাকায় প্রেরন করা হয়েছে৷
এই ঘটনায় এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain